| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অন্যের বাড়ির বাসি খাবার খেয়ে এখন ৪০ কোটি টাকার মালিক

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৭ ১৬:৪০:২২
অন্যের বাড়ির বাসি খাবার খেয়ে এখন ৪০ কোটি টাকার মালিক

নিজস্ব প্রতিবেদন: জীবনের ট্র্যাজেডিকে কমেডিতে রূপান্তর করার উদাহরণ হিসেবে উঠে আসে বহু কমেডিয়ানের গল্প, আর তাদের মধ্যে একজন হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। যিনি শৈশবের চরম দারিদ্র্য, অন্যের বাড়ির বাসি খাবার আর সংগ্রামের পথ পেরিয়ে আজ প্রায় ৪০ কোটি টাকার সম্পদের মালিক।

বাবাকে হারানো ও মায়ের সংগ্রাম

মাত্র দুই বছর বয়সে বাবাকে হারানোর পর ভারতীর পরিবারের ওপর নেমে আসে অভাবের বোঝা। তার ভাইবোন পড়াশোনা ছেড়ে কম্বলের কারখানায় কাজ শুরু করেন। সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন তার মা, যিনি অন্যের বাড়িতে শৌচাগার পরিষ্কার ও রান্নাবান্নার কাজ করতেন। ভারতী এক সাক্ষাৎকারে বলেন, তাদের দিনের খাবার ছিল ওইসব বাড়ি থেকে আনা বাসি খাবার। উৎসবের দিনগুলো তাদের কাছে ছিল সবচেয়ে কষ্টের, কারণ অন্য বাচ্চাদের মতো আনন্দ করার সুযোগ তাদের ছিল না।

প্রতিভা ও সাফল্যের যাত্রা

ভারতী সিংয়ের জীবনের মোড় ঘুরে যায় কলেজজীবনে। পাঞ্জাবের থিয়েটার ও কমেডি শোতে তার অসাধারণ প্রতিভা নজরে আসে। এরপর ‘কমেডি সার্কাস’-এর অডিশনে সুযোগ পান তিনি। সেই অডিশন দিতেই প্রথমবার মায়ের সঙ্গে বিমানে করে মুম্বাই যান। টেলিভিশনে ‘লালি’ চরিত্রে অভিনয় করে ভারতী রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন।

কমেডি থেকে উপস্থাপনা ও ইউটিউব

কমেডিতে সাফল্যের পর ভারতী উপস্থাপনাতেও সফল হন। ‘ঝলক দিখলা যা ৫’-এর পর তিনি ‘ডান্স দিওয়ানে’, ‘হুনরবাজ’ এবং ‘লাফটার শেফস’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বর্তমানে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেলও পরিচালনা করেন।

বর্তমানের ভারতী সিং

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ভারতীর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি এবং মুম্বাইয়ের এক ফ্ল্যাট, যার মূল্য প্রায় ছয় কোটি রুপি। দারিদ্র্যকে পেছনে ফেলে আজকের এই অবস্থানে আসা ভারতী সিংয়ের জীবনকাহিনি শুধু সফলতার গল্পই নয়, এটি কঠিন পরিস্থিতিতেও স্বপ্ন দেখার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...