টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চলতি আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি পেতে পারেন। তবে এর জন্য ব্যক্তিগতভাবে দুই দিনের ছুটি নিতে হবে।
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির দুই দিন পর অর্থাৎ শুক্র ও শনিবার (আগামী ৯ ও ১০ আগস্ট) সাপ্তাহিক ছুটি থাকছে। এর মাঝে যদি বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) ছুটি নেওয়া যায়, তাহলেই মিলবে টানা পাঁচ দিনের লম্বা ছুটি।
গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় যে, প্রতি বছর ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে পালন করা হবে এবং সেদিন সাধারণ ছুটি থাকবে।
আশা/
