| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিভিন্ন শহরে ভূমিকম্পের আঘাত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ১৪:৫৮:০৩
পাকিস্তানের বিভিন্ন শহরে ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া ৫.৪ মাত্রার একটি ভূমিকম্পে পাকিস্তানের বিভিন্ন অংশ কেঁপে উঠেছে। শনিবার (২ আগস্ট) দেশটির সামা টিভি ও আরব নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের বিস্তারিত

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার কিছু পর আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাসিন্দা কানওয়াল খান আরব নিউজকে বলেন, "আমরা তখন ঘুমাচ্ছিলাম। রাত ২টার দিকে হঠাৎ এক জোরালো ঝাঁকুনিতে আমাদের ঘুম ভেঙে যায়।"

এই ভূকম্পনটি ইসলামাবাদ, পাঞ্জাব, এবং খাইবার পাখতুনখাওয়ার মতো পাকিস্তানের বিভিন্ন অংশে অনুভূত হয়েছে। লাহোর, মুরি, সারগোধা, পেশোয়ার, সোয়াত, এবং নওশেরার মতো গুরুত্বপূর্ণ শহর ও তার আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও, গিলগিট-বালতিস্তানের ঘিজারসহ আরও কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়েছে।

পাকিস্তানের বাইরে ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানেও অনেকে এই শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন।

এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...