| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যে কারণে দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ০৯:১০:৫৯
যে কারণে দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার

নিজস্ব প্রতিবেদক: অনেকেই দাঁতের ক্ষয়কে একটি সাধারণ সমস্যা মনে করে উপেক্ষা করেন। তবে এটি শুধু দাঁত হারানোর কারণই নয়, এর থেকে মুখের ক্যানসারের মতো মারাত্মক রোগও হতে পারে। তাই ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি।

দাঁতের ক্ষয় কেন হয়?

আমরা প্রতিদিন যে খাবার খাই, তার কিছু কণা দাঁতের ফাঁকে আটকে থাকে। মুখের লালায় থাকা প্রোটিন ও ব্যাকটেরিয়ার সাথে মিশে এই কণাগুলো 'ডেন্টাল প্লাক' তৈরি করে। সময়মতো এই প্লাক পরিষ্কার না করলে এটি শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলে মাড়ি থেকে রক্ত পড়া, প্রদাহ, দাঁতের ক্ষয় এবং শেষ পর্যন্ত দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

মুখের স্বাস্থ্য ভালো রাখতে করণীয়

মুখের স্বাস্থ্য ভালো রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত:

১. দিনে দুবার ব্রাশ করুন: সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো প্রতিদিন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা। রাতের বেলায় ব্রাশ করলে সারারাত মুখের ভেতর ব্যাকটেরিয়া জমতে পারে না। সকালে খাবার খাওয়ার পর ব্রাশ করলে সারাদিন মুখ পরিষ্কার থাকে।

২. ফ্লসিং করুন: দাঁত ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংও খুব দরকারি। ব্রাশের সাহায্যে দাঁতের সব কোণে পৌঁছানো যায় না, কিন্তু ফ্লসিং করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও প্লাক পুরোপুরি পরিষ্কার হয়।

৩. লবণ পানি ব্যবহার: প্রতিদিন একবার গরম লবণ পানি দিয়ে কুলি করলে মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায় এবং মাড়ির প্রদাহ কমতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলেন, মুখের স্বাস্থ্য ভালো না থাকলে হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তাই, শুধু দাঁত ভালো রাখার জন্যই নয়, সুস্থ জীবনযাপনের জন্যেও এই অভ্যাসগুলো মেনে চলা উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...