| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৯ ১৫:১৪:১৭
চার বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি।

একই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুরসহ প্রায় সব বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

দিন ও রাতের তাপমাত্রা আপাতত উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও ১০ জুলাইয়ের পর কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা ও নগর এলাকায় জলাবদ্ধতা, ভূমিধস বা আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...