| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লাফিয়ে কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৭ ২৩:০২:৩১
লাফিয়ে কমে গেল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেটের ভালো মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

সোমবার (৭ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি সোনার দামের ওপর ভিত্তি করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত দাম আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হবে। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়।

নতুন দামে:

২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬২,৭৯৪ টাকা

১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৩৯,৫৪৮ টাকা

সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,১৫,৩৯২ টাকা

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম একই রয়েছে। বর্তমান দামে:

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৬৮৩ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,২৯৮ টাকা

সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ১,৭২৬ টাকা

বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও দরপত্রে পরিবর্তন আনা হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...