| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর রাকিব, যা জানা গেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৬ ২০:৫০:০২
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর রাকিব, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেটে ইনফেকশনের কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

রাকিবের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এবং একই চ্যানেলের অভিনেতা খায়রুল ইসলাম। ৪ জুলাই শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে রাকিবের অসুস্থতার কথা জানান তিনি।

পোস্টে দুটি ছবিও শেয়ার করেন খায়রুল, যেখানে দেখা যায়—হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব এবং তার ভাগ্নে সাকিব। দুজনের হাতেই ক্যানোলা ও স্যালাইন সংযুক্ত।

খায়রুল লেখেন, “কয়েকদিন ধরে রাকিব ভাই ও সাকিব দুজনই পেটব্যথায় ভুগছিল। প্রথমে গ্যাসের সমস্যা ভেবে গুরুত্ব না দিলেও হঠাৎ তাদের ব্যথা বেড়ে যায়।”

পরবর্তীতে রাত ১টার দিকে রাকিব ও সাকিবকে খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। খায়রুল জানান, “আলহামদুলিল্লাহ, বর্তমানে তারা কিছুটা স্থিতিশীল। তবে চিকিৎসকরা এখনো তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”

সবশেষে তিনি সবাইকে দোয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা রাকিব ভাই ও সাকিবের জন্য দোয়া করবেন, যেন আল্লাহপাক দ্রুত সুস্থতা দান করেন।”

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ ইউটিউব চ্যানেলটি দিয়ে কনটেন্ট নির্মাণের যাত্রা শুরু করেন রাকিব হাসান। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা নিয়ে বিনোদনমূলক ভিডিও তৈরি করে অল্প সময়েই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি লেখক হিসেবেও রয়েছে তার পরিচিতি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...