| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

'কবর থেকে উঠে কৃষিঋণ, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৫ ২২:৩৪:৪৯
'কবর থেকে উঠে কৃষিঋণ, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর ১২ বছর পর একজন মৃত ব্যক্তির নামে অনুমোদন দেওয়া হয়েছে কৃষিঋণ! ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা থেকে ২০২৪ সালে ১ লাখ টাকার ঋণ দেওয়া হয় মৃত রিয়াজ উদ্দিনের নামে—যিনি মারা গেছেন ২০১৪ সালে। এখন সেই ঋণ সুদসহ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

সম্প্রতি এই ঋণ পরিশোধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, যা পেয়ে হতভম্ব রিয়াজ উদ্দিনের পরিবার।

মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদা বেগম বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার বাবা তো ১২ বছর আগেই মারা গেছেন। তিনি জীবিত অবস্থায়ও কোনোদিন ব্যাংকে যাননি। তাহলে কিভাবে তার নামে ঋণ হলো?”

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, “একজন মৃত ব্যক্তি কীভাবে ঋণ নিলেন—এটা স্পষ্ট জালিয়াতি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার কৃষি ব্যাংক সদর শাখায়। তবে ব্যাংকের ব্যবস্থাপক মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, “এখন ব্যাংক বন্ধ রয়েছে। সোমবার মৃত ব্যক্তির মেয়েকে অফিসে আসতে বলা হয়েছে।”

ঘটনার বিষয়ে নাসিরনগরের ইউএনও শাহিনা নাসরিন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সোহাগ/

ট্যাগ: কৃষিঋণ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...