| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাখ টাকার মধ্যে সেরা ৩টি বাইক: বাজেটেও পারফরম্যান্সে সেরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৪ ১৫:০৫:০৯
লাখ টাকার মধ্যে সেরা ৩টি বাইক: বাজেটেও পারফরম্যান্সে সেরা

বাংলাদেশে দিন দিন বাড়ছে বাইকের জনপ্রিয়তা। বিশেষ করে যারা কম দামে ভালো মাইলেজ, উন্নত ফিচার আর আকর্ষণীয় ডিজাইন খুঁজছেন, তাদের জন্য বাইক হয়ে উঠছে প্রথম পছন্দ। এক লাখ টাকার আশেপাশের বাজেটে এমন কিছু বাইক রয়েছে, যেগুলো মাইলেজ, পারফরম্যান্স আর স্টাইল—সব দিক থেকেই দারুণ।

আপনি যদি সীমিত বাজেটে নির্ভরযোগ্য ও কার্যকর একটি বাইক খুঁজছেন, তাহলে এই তিনটি মডেল হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।

১. হোন্ডা ড্রিম ১১০

বিশ্বখ্যাত হোন্ডার এই মডেলটি ১১০ সিসির ইঞ্জিনে চালিত, যা ৭,৫০০ আরপিএম-এ ৮.২৫ হর্সপাওয়ার শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ৯.০৯ এনএম টর্ক উৎপাদন করে। এতে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স এবং প্রতি লিটারে গড়ে ৬০-৬৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার। বর্তমান বাজারে এর দাম প্রায় ১,২১,০০০ টাকা।

২. সুজুকি হায়াতে

সুজুকির বাজেট রেঞ্জের অন্যতম জনপ্রিয় বাইক এটি। ১১০ সিসির ইঞ্জিন যুক্ত এই বাইকটি ৮.২০ হর্সপাওয়ার শক্তি ও ৮.৮০ এনএম টর্ক দিতে সক্ষম। ৪-স্পিড গিয়ারবক্স এবং প্রতি লিটারে গড়ে ৫৫-৬০ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার। দাম পড়বে প্রায় ১,০০,০০০ টাকা।

৩. টিভিএস মেট্রো

বাজেট ফ্রেন্ডলি বাইকের তালিকায় দীর্ঘদিন ধরে জায়গা ধরে রাখা এই মডেলটি ১০০ সিসির এয়ার কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে চলে। এর সর্বোচ্চ শক্তি ৭.৩০ হর্সপাওয়ার এবং টর্ক ৭.৫০ এনএম। বাইকটি প্রতি লিটারে ৫৫-৬০ কিলোমিটার মাইলেজ দিতে পারে এবং ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। দাম মাত্র ১,১৫,০০০ টাকা, যা দামে কম কিন্তু মানে চমৎকার।

এক লাখ টাকার মধ্যে যারা একটি নির্ভরযোগ্য, জ্বালানি-সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী বাইক খুঁজছেন, তাদের জন্য এই তিনটি বাইক নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে। পারফরম্যান্স, ডিজাইন ও দামের দিক থেকে এগুলো আপনাকে দিবে পরিপূর্ণ সন্তুষ্টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...