বান্দরবানে সেনা অভিযানে নিহত ২ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদন: বান্দরবানের রুমার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি সন্ত্রাসবিরোধী অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে চালানো এই অভিযানে উদ্ধার হয়েছে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় কেএনএফ সদস্যরা জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে গোলাগুলি শুরু হয়। এতে দুইজন সন্ত্রাসী নিহত হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৯ মে রুমা ও বোয়াংছড়ি সীমান্তবর্তী রনিনপাড়া ও পাইংখং পাড়ায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ-এর আরও তিন সদস্য নিহত হয়েছিল। এছাড়া, কেএনএফ-এর ভয়াবহ তৎপরতার কারণে আতঙ্কে পালিয়ে যাওয়া বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ার ১২২টি বম পরিবার গত ২৬ জুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিজ গ্রামে ফিরেছে।
কেএনএফ-কে পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ ও অস্ত্র লুটের মতো ঘটনা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড়জুড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী এ অভিযান চলমান থাকবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
