| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের অবস্থানে নাটকীয় পরিবর্তন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০২ ২২:৫৯:০০
শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের অবস্থানে নাটকীয় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর আগ্রহ বাড়ে কয়েকগুণ। যেখানে আগে কেবল গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ছাড়া বাংলাদেশ বিশেষভাবে আলোচনায় আসত না, সেখানে ‘জুলাই বিপ্লব’–পরবর্তী প্রেক্ষাপটে প্রতিদিনই বাংলাদেশ বিষয়ক একাধিক প্রতিবেদন ছাপাচ্ছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো।

তবে এসব প্রতিবেদন শুধু পরিমাণে বাড়েনি, বদলেছে বক্তব্যের ধরনও। বিশেষ করে শেখ হাসিনাকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং প্রধান ফয়সাল মাহমুদ।

২ জুলাই (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফয়সাল লিখেছেন, “ভারতীয় সংবাদমাধ্যমগুলো শেখ হাসিনার পরিচয় যেভাবে উপস্থাপন করছিল, তাতে সাম্প্রতিক সময়ে একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে।”

ফয়সালের পর্যবেক্ষণ অনুযায়ী, গত পাঁচ মাসে ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে প্রথমে “প্রাক্তন প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করত। এরপর তারা তাকে “অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী” বলতে শুরু করে। সর্বশেষ, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তাকে “পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী” বলে অভিহিত করতে শুরু করেছে।

ফয়সালের ভাষায়, “এই পরিবর্তনের ধারা একেবারে খারাপ নয়।”

উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের পরপরই ভারতের কিছু রাজনৈতিক মহল এবং মিডিয়া বাংলাদেশ বিষয়ে বিভ্রান্তিকর প্রচার চালাতে শুরু করে। তবে সাম্প্রতিক এই ভিন্ন রূপে উপস্থাপন ভারতীয় গণমাধ্যমে নতুন এক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ার ভাষা ও দৃষ্টিভঙ্গিতে পাঁচ মাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রাক্তন থেকে পলাতক – এমন টার্ম ব্যবহারে স্পষ্ট হয়েছে ভারতীয় মিডিয়ার নতুন অবস্থান।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...