| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিতে শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দুয়ার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ৩০ ২১:৪৭:২৫
সরকারি চাকরিতে শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের নতুন পথ খুলে যাচ্ছে দেশের শিক্ষার্থীদের জন্য। বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শনিবার (২৯ জুন) নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন,“সরকারের অনেক অফিসে এমন কিছু পদ রয়েছে, যেখানে ফুলটাইম কর্মী লাগেনা। এসব পদে শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিলে একদিকে সরকারি ব্যয় কমবে, অন্যদিকে শিক্ষার্থীরাও উপার্জনের সুযোগ পাবে।”

আসিফ মাহমুদ আরও জানান,“উন্নত দেশগুলোর মতো আমরাও ধীরে ধীরে কিছু পদে পার্টটাইম নিয়োগের দিকে যাচ্ছি। এরই অংশ হিসেবে আগামী ৫ আগস্টের পর প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে।”

তিনি জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে পরামর্শ শুরু হয়েছে। কীভাবে শিক্ষার্থীদের যাচাই-বাছাই ও প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তোলা যায়, তা নিয়ে কাজ চলছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য:

* শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ

* সরকারের ব্যয় হ্রাস

* শিক্ষার্থীদের নিজ খরচে চলার সক্ষমতা তৈরি

* ভবিষ্যতের কর্মজীবনের জন্য প্রস্তুত করা

বিশেষজ্ঞদের মতামত:

বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীরা সরকারি কাজের অভিজ্ঞতা নিতে পারবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। একইসঙ্গে সরকারি দপ্তরগুলোও কর্মীবাহিনীর একটি কর্মক্ষম তরুণ অংশ পাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...