| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৯ ২১:৩৪:৫৬
দেশে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত গাইডলাইন অনুসারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের বর্তমান দামই বহাল থাকবে।

রোববার (২৯ জুন) বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুলাই মাসেও জুন মাসের নির্ধারিত দামই কার্যকর থাকবে। এর ফলে নতুন করে দাম বাড়ছে না।

জুলাই মাসে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম হবে:

* ডিজেল: ১০২ টাকা

* কেরোসিন: ১১৪ টাকা

* পেট্রোল: ১১৮ টাকা

* অকটেন: ১২২ টাকা

এই দামগুলো ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

এর আগে, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর মার্চ মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে সরকার। এই প্রক্রিয়ায় প্রতি মাসে নতুন মূল্য হালনাগাদ করা হয়।

এছাড়া, একই নিয়মে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...