| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে আবারও কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৮ ২২:৫৪:০৯
লাফিয়ে আবারও কমে গেল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র চারদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ভিত্তিতে সোনার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (২৯ জুন) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেটের সোনার ভরি ২,৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৭০,২৩৬ টাকা।

এছাড়া অন্যান্য ক্যারেট অনুযায়ী সোনার নতুন দাম হচ্ছে:

* ২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা

* ১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা

* সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) আন্তর্জাতিক দরপতনের কারণে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৪ জুনও সোনার দাম কমানো হয়েছিল। তখন প্রতি ভরিতে ১,৬৬৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ১,৭২,৮৬০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৪ বার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...