| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি পণ্যের ওপর ভারতের নতুন নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৮ ০৭:৪৬:৩৭
বাংলাদেশি পণ্যের ওপর ভারতের নতুন নিষেধাজ্ঞা

বাংলাদেশে তৈরি পাট, সুতা ও কাপড়সহ বেশ কিছু পণ্যের ওপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে জানানো হয়, স্থলবন্দর ব্যবহার করে আর বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করবে না ভারত। তবে সীমিত কিছু পণ্য শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি থাকবে। অনুমোদিত পণ্যের তালিকায় রয়েছে—পাটজাত পণ্য, একাধিক স্তরের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগেও চলতি বছরের মে মাসে ভারত বাংলাদেশের তৈরি পোশাক স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, যার ফলে বাংলাদেশের রফতানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এমন সিদ্ধান্ত বাংলাদেশের রফতানিকেন্দ্রিক শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...