নতুন নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ!
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ করতে যাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইউক্রেনের দক্ষিণ এশিয়াবিষয়ক এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা হলেও আমদানি বন্ধ না হওয়ায় ইউক্রেন এবার ইইউর দারস্থ হচ্ছে।
রয়টার্সে প্রকাশিত নথি অনুযায়ী, ইউক্রেনের নয়াদিল্লিস্থ দূতাবাস ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা চারটি জাহাজের তথ্যসহ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে। এতে দাবি করা হয়, এসব জাহাজে মোট ১ লাখ ৫০ হাজার টনের বেশি ‘চুরি হওয়া’ গম বহন করা হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক রয়টার্সকে জানান, “আমাদের কাছে প্রমাণ রয়েছে, রাশিয়া নিজেদের গমের সঙ্গে ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করছে, যাতে উৎস গোপন রাখা যায়। এটি আন্তর্জাতিক আইনে একটি গুরুতর অপরাধ। আমাদের তদন্ত প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শেয়ার করা হবে।”
এ বিষয়ে বাংলাদেশ বা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বাংলাদেশ কখনো রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানি করে না, বরং বৈধ উৎস থেকেই গম আমদানি করে।”
ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মুখপাত্র আনিতা হিপার বলেন, “যদি অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে বর্তমানে অভিযুক্ত জাহাজগুলো নিষেধাজ্ঞার আওতায় নেই।”
ইউক্রেন সতর্ক করে বলেছে, এ ধরনের আমদানি শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয়, বরং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার পথে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বহু কৃষিভূমি দখলে রেখেছে। ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেন বারবার অভিযোগ করে আসছে যে, রাশিয়া তাদের দখলকৃত অঞ্চল থেকে 'চুরি করা' শস্য রপ্তানি করছে। তবে রাশিয়া বরাবরই দাবি করে আসছে, তারা কেবল নিজেদের ভূখণ্ডের ফসলই রপ্তানি করছে।
রাশিয়ার তথ্যমতে, ২০২৪ সালে দেশটির মোট গম উৎপাদনের প্রায় তিন শতাংশ এসেছে দখলকৃত অঞ্চলগুলো থেকে (ক্রিমিয়া বাদে)। আর চলতি বছর মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ বৃহত্তম আমদানিকারক।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
