| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি নিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৬ ২১:৪৭:৪৭
ছুটি নিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছরটি যেন ছুটির বার্তা নিয়েই এসেছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার পর এবার আবারও টানা ছুটির আনন্দ পাচ্ছেন তারা।

ইসলামিক ফাউন্ডেশন থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জানানো হয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ৬ জুলাই (রোববার) পালিত হবে পবিত্র আশুরা।

আশুরা উপলক্ষে দেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এবার যেহেতু ৬ জুলাই রোববারে পড়েছে, আর তার আগের দুদিন— ৫ জুলাই শনিবার ও ৪ জুলাই শুক্রবার যথাক্রমে সাপ্তাহিক ছুটি, তাই সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন।

এর আগেও সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটির স্বাদ পেয়েছেন। ঈদুল ফিতরে ছিল টানা ৯ দিনের ছুটি, আর ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন ছুটি পেয়েছিলেন তারা।

পবিত্র আশুরা ইসলামী ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনে পালিত হয় এই দিনটি। কারবালার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শাহাদতের হৃদয়বিদারক ঘটনার স্মরণে এ দিনটি পালন করা হয়। তবে এর বাইরেও আশুরা ইসলামী ঐতিহ্যে বহু গুরুত্ববহ ঘটনার স্মারক।

এই ছুটির খবরে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির পাশাপাশি এসেছে ঈদের আনন্দের মতো একটি মধুর বিরতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...