| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকের ‘ভিডিও’ থেকে ইনকাম বন্ধ!

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৬ ০৯:০৯:১২
ফেসবুকের ‘ভিডিও’ থেকে ইনকাম বন্ধ!

নিজস্ব প্রতিবেদন: ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় এক পরিবর্তন আনছে মেটা। যারা এতদিন ফেসবুকে দীর্ঘ ভিডিও কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করতেন, তাদের জন্য এটি হতে পারে একটি বড় ধাক্কা। কারণ, এখন থেকে ফেসবুকে আলাদাভাবে ভিডিও পোস্ট করার সুযোগ থাকছে না—সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে আপলোড হবে। এতে ভিডিও কনটেন্ট থেকে আয়ের পথ অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে।

মেটার সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, ব্যবহারকারী যে ধরনের ভিডিওই আপলোড করুন না কেন—ছোট হোক বা দীর্ঘ—সবই স্বয়ংক্রিয়ভাবে রিলসে পরিণত হবে। অর্থাৎ, ফেসবুকের মূল ভিডিও প্ল্যাটফর্মটি আর আলাদা থাকছে না। ফলে যে কনটেন্ট নির্মাতারা আগে ভিডিও থেকে বিজ্ঞাপন আয়ের সুযোগ পেতেন, তারা এখন সেই সুবিধা আর পাবেন না।

মেটা বলছে, এই পরিবর্তনের মাধ্যমে ভিডিও এবং রিলসের ফিচারগুলোকে একত্রিত করে একটি সিম্পল ইন্টারফেসে আনা হচ্ছে, যেখানে ইউজাররা সহজেই ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করতে পারবেন। নতুন আপডেটের সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক উন্নত ক্রিয়েটিভ টুল, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আগে রিলসের ক্ষেত্রে সময়সীমা ছিল ৬০ বা ৯০ সেকেন্ড। কিন্তু এখন সে নিয়ম বাতিল করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ভিডিও থেকে শুরু করে ১০ মিনিটের লম্বা টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত রিলসে আপলোড করতে পারবেন। তবে সব কনটেন্টই ‘রিলস’ হিসেবেই গণ্য হবে—আলাদা করে ভিডিও হিসেবে নয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...