| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগে চেয়ে যত কম দামে অকটেন কিনছে সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৫ ২২:০১:৩৬
আগে চেয়ে যত কম দামে অকটেন কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও বাংলাদেশ সরকার জ্বালানি আমদানিতে উল্লেখযোগ্য সাশ্রয় করেছে। এবার ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। এই সিদ্ধান্তের ফলে সরকার প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা সাশ্রয় করবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২৪তম সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ শুরুর আগে যে দামে তেল কেনা হতো, যুদ্ধ বন্ধের পর তা কমে যায়। নতুন করে টেন্ডার আহ্বান করলে প্রতি ব্যারেলে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত কমে যায় দাম। এতে করে প্রায় ৭০-৮০ কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে।

এই অকটেন আমদানির জন্য প্রিমিয়াম মূল্য ধরা হয়েছে প্রতি ব্যারেলে ৫ দশমিক ৯৩ মার্কিন ডলার এবং রেফারেন্স মূল্য ৭৩ দশমিক ৬১ ডলার। অকটেনটি সরবরাহ করবে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) নামক প্রতিষ্ঠান।

এ ছাড়া সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরও একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেটি হলো, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়কাল পর্যন্ত প্রয়োজনীয় প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে ক্রয় প্রস্তাব অনুমোদন।

এই সভায় মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...