| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাইস কুকারে রান্না করতে গিয়ে মায়ের সাথে প্রাণ গেল ছোট্ট মেয়ের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৫ ১৬:০১:১৯
রাইস কুকারে রান্না করতে গিয়ে মায়ের সাথে প্রাণ গেল ছোট্ট মেয়ের

মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তার সাত মাস বয়সী কন্যা। বুধবার (২৫ জুন) সকালে নিজেদের বাড়িতে রাইস কুকারে ভাত রান্নার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেতু (৩০), এবং তার কোলের শিশুকন্যার নাম আনিশা। স্বামীর নাম আওয়াল মেল্যা।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। হঠাৎ করে রাইস কুকারে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হলে তিনি তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার কোলেই ছিল শিশু আনিশা—মা’র সঙ্গে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক বলেন, “মা ও মেয়েকে ইলেকট্রিক শকের পর হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর দেখা যায়, তারা দুজনই মারা গেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন ছিল।”

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, রাইস কুকারে রান্না করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালের মর্গের সামনে স্বজনদের কান্না যেন থামছেই না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...