| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁদা না পেয়ে দাড়ি টেনে ছিরে ফেললো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৪ ২৩:২৮:০৭
চাঁদা না পেয়ে দাড়ি টেনে ছিরে ফেললো

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক দাড়িওয়ালা ও ইসলামিক পোশাক পরিহিত ব্যক্তিকে প্রকাশ্যে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির দাড়ি ধরে বারবার টান দিচ্ছে আরেক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বলে দাবি করছেন এলাকাবাসী।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, এক কম্পিউটার দোকানে বসা দাড়িওয়ালা ব্যক্তিকে হঠাৎ করেই এক ব্যক্তি আক্রমণ করে এবং কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই তার দাড়ি ধরে টানতে থাকে। ওই সময় আশপাশে উপস্থিত লোকজন বিষয়টি দেখেও কোনো প্রতিবাদ করেননি বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসলামপ্রিয় জনগণ, বিভিন্ন ইসলামপন্থী নেতাকর্মী এবং সাধারণ নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানান। অনেকে এ ঘটনাকে ‘নবীর সুন্নতের প্রতি সরাসরি অবমাননা’ হিসেবে বর্ণনা করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ড. ফয়জুল হক এক ভিডিও বার্তায় বলেন, “স্বাধীন বাংলাদেশে একজন ধর্মপ্রাণ মুসলমানকে শুধু দাড়ি থাকার কারণে এভাবে হেনস্তা করা হবে, তা কল্পনাও করা যায় না। এ ঘটনা যদি দৃষ্টান্তমূলকভাবে দমন না করা হয়, তবে সমাজে ধর্মীয় লাঞ্চনা আরও বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “দাড়ি ধরে টান দেওয়া শুধু একটি ব্যক্তির নয়, এটি রাসূলের সুন্নতের ওপর আঘাত। এর বিচার যদি না হয়, তাহলে আগামীতে ধর্মীয় পোশাকে থাকা মুসলমানরা বারবার এই রকম নির্যাতনের শিকার হবেন।”

সামাজিকমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—এই হামলাকারী ব্যক্তির পরিচয় কী? তাকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। একইসাথে প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে, যেন দেশের যে কোনো প্রান্তে ইসলামিক পরিচয়ের কারণে কেউ হেনস্তার শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ইতোমধ্যে হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে চাঁদাবাজ ও হামলাকারীর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় পরিচয়ের কারণে এ ধরনের আচরণ করতে সাহস না পায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...