| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তাদের জন্য বাড়তি সুবিধা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৩ ১৯:৪২:৫০
১ জুলাই থেকে সরকারি কর্মকর্তাদের জন্য বাড়তি সুবিধা

সরকার ২০২৫ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তাদের জন্য একটি নতুন বিশেষ আর্থিক সুবিধা চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই সুবিধার পরিমাণ ন্যূনতম ১,০০০ টাকা নির্ধারণ করা হলেও, গত রবিবার মন্ত্রিপরিষদের বৈঠকে তা বাড়িয়ে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সুবিধা শুধুমাত্র চাকরিরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর আওতায় আসবেন। তবে সকল পেনশনভোগী এই সুবিধা পাবেন না।

অর্থসচিব জানিয়েছেন, চাকরিরত কর্মীদের জন্য এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য হবে ৭৫০ টাকা। এর আগে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেটির সংশোধনী আনা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে আলাদা একটি আদেশ জারি করা হবে।

অর্থ বিভাগের বিধান অনুযায়ী, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত গ্রেড অনুযায়ী এই বিশেষ সুবিধা পাবেন। যারা পেনশন পুনঃস্থাপন করেছেন, তারাও পেনশনের বর্তমান অংশের উপর নির্ধারিত গ্রেড অনুসারে এই সুবিধা ভোগ করবেন।

তবে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের সম্পূর্ণ পেনশন এককালীন তুলে নিয়েছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের যোগ্য হননি, তারা এই সুবিধার বাইরে থাকবেন। একইভাবে যারা বর্তমানে বিনা বেতনে ছুটিতে আছেন, তারাও এই বিশেষ সুবিধা পাবেন না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...