| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপি; নাসীরুদ্দীন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ১৮:১৬:০৮
আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে এনসিপি; নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদন: নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার, ২২ জুন নির্ধারিত সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ ফর্ম জমা দেয় দলটি। পরে কমিশন ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা।

দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। প্রতীক হিসেবে তারা তিনটি বিকল্প চেয়েছেন, যার মধ্যে শাপলা প্রতীককে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি।

মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বাকি দুটি প্রতীক হলো কলম ও মোবাইল। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মতামত নিয়েই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, বেশিরভাগ মানুষ শাপলা প্রতীককেই সমর্থন করেছেন, আমরাও সেটিই চাই।

সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে বড় ধরনের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসনের প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসনে জয় পাবে এনসিপি। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যাবে তাদের দল।

আবেদন জমা দিতে দেরির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গেলে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। কিছু রাজনৈতিক দল কৌশলে তাদের লোকজন এনসিপিতে ঢুকিয়ে দিয়ে পরে পদত্যাগ করিয়েছে। এতে সময় নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে দেশের মানুষ শাপলা প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে বিজয়ী করবে। আর আগামী সরকার গঠন করবে তারাই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...