| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ, তালিকায় শোবিজের জনপ্রিয় মুখও

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ১৬:৫৮:০৪
২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ, তালিকায় শোবিজের জনপ্রিয় মুখও

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাসহ মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। এ তালিকায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নতুন প্রজন্মের তারকা নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মতো পরিচিত মুখ।

এনবিআরের কর অঞ্চল-১২ থেকে গত ১৫ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ে কর পরিশোধ না করায় এসব তারকার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “কিছু তারকা সময়মতো কর দেননি, তাই তাদের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। ইতোমধ্যে অনেকেই কর পরিশোধ শুরু করেছেন, কেউ কেউ সময় চেয়েছেন। কর পরিশোধ করলেই তাদের হিসাব স্বাভাবিকভাবে চালু হবে।”

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে আছেন—মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ ও নুসরাত ইয়াসমিন তিশা।

জানা গেছে, বর্তমানে মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে বাকি তারকারা দেশে থাকলেও, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। বিশেষ করে নুসরাত ফারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...