| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারের সহযোগিতা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২১ ১২:২৭:১৯
সরকারের সহযোগিতা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলেও সরকারের সহায়তা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলমান। সময় এলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে ভোটের তারিখ জানানো হবে।

শনিবার (২১ জুন) সকালে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি নির্বাচনী আইন ও বিধিমালা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করা নিয়ে বাড়তি আনুষ্ঠানিকতার কিছু নেই। সময়মতো সবকিছু জানানো হবে। আমাদের কাজের ধরন এমন যে, সরকারের সঙ্গে সমন্বয় থাকতেই হবে।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা এটিকে রোডম্যাপ বলছি না। এটি একটি কর্মপরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কার্যক্রম আগেই শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে চলছে।

নাসির উদ্দিন বলেন, প্রতিটি সরকারি দপ্তরের মতো নির্বাচন কমিশনেরও নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...