| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির ধারা চলবে আরও কয়েকদিন, জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২০ ১১:১৬:০৭
বৃষ্টির ধারা চলবে আরও কয়েকদিন, জানালো আবহাওয়া অফিস

তাপপ্রবাহের ক্লান্তিকর দিন শেষে বৃষ্টির পরশে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে এই স্বস্তি কতদিন থাকবে, তা নিয়ে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।

আজ শুক্রবার (২০ জুন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২১ জুন) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।

রোববার (২২ জুন) এবং সোমবার (২৩ জুন) দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। রোববার তাপমাত্রা কিছুটা কমলেও, বাকি দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাস বলছে, আগামী পাঁচদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...