| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের নজরে বাংলাদেশের ১৫ প্রতিষ্ঠান দেউলিয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৯ ২২:২৮:৩১
কেন্দ্রীয় ব্যাংকের নজরে বাংলাদেশের ১৫ প্রতিষ্ঠান দেউলিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের পরিপ্রেক্ষিতে ১৫টি আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির (লিকুইডেশন) বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান কার্যত অচল অবস্থায় রয়েছে এবং তাদের প্রায় ৯৯ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, “আমরা যাচাই-বাছাই করে দেখেছি, ১৫-১৬টি প্রতিষ্ঠান চরমভাবে ক্ষতিগ্রস্ত। আমরা তাদের কাছে জানতে চেয়েছি—তোমাদের লাইসেন্স বাতিল না করার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কি না। আশা করছি, চলতি সপ্তাহেই তারা জবাব দেবে।”

তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে একটি সমন্বিত পরিকল্পনা করতে হবে। যদি লিকুইডেশন এড়ানো যায়, তবে বিকল্প ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমানতকারীদের ক্ষতি কমিয়ে আনার উপায়ও খোঁজা হচ্ছে। যদিও সরকার আইনগতভাবে দায়বদ্ধ নয়, তবুও একটি নৈতিক দায়িত্ব রয়েছে।”

গভর্নর মনসুর বলেন, “দেশে এত সংখ্যক আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। বর্তমানে ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে, যার অনেকগুলোই টিকিয়ে রাখা অর্থহীন। ভালোভাবে চলতে পারে এমন ২০-২৪টি প্রতিষ্ঠানই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “দেশে দক্ষ ব্যবস্থাপনা, ভালো এমডি ও পরিচালকদের ঘাটতি রয়েছে। গুরুত্বপূর্ণ ৮-১০টি প্রতিষ্ঠানে যোগ্য পরিচালক নিয়োগ করতেই হিমশিম খেতে হচ্ছে। দক্ষ ম্যানেজমেন্ট ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...