| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঈদগাহে আর যাওয়া হলো না বাবা-ছেলের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৭ ১৩:১৪:১৪
ঈদগাহে আর যাওয়া হলো না বাবা-ছেলের

বগুড়ার শাজাহানপুরে ঈদুল আজহার দিন সকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছরের শিশুপুত্র। শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চান মিয়া (৩৫) এবং তার ছেলে আব্দুল্লাহ (৫)। চান মিয়া স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে এবং নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের চালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের সকালেই চান মিয়া তার ছোট ছেলেকে নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গ্রামের ঈদগাহটি ছিল তাদের বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে, মহাসড়কের পূর্ব পাশে। চান মিয়া প্রথমে রাস্তার ডিভাইডার পর্যন্ত গিয়ে ছেলেকে ওপাশে নামিয়ে দেন। এরপর নিজে ডিভাইডার পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা বাসের নিচে চাপা পড়েন। মুহূর্তের মধ্যেই বাবা ও ছেলে দুজনেই প্রাণ হারান।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঈদের আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, ঈদের দিনে রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা থাকায় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়, ফলে সেটিকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...