ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা দিলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণ না হওয়া নিয়ে ফের কঠোর বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে তার শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তবে তিনি ঢাকার ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়বেন এবং মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী হিসেবে তিনি ২০২৫ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ফলাফল নিয়ে প্রশ্ন থাকলেও নিজেকে বৈধভাবে নির্বাচিত দাবি করছেন।
ইশরাক হোসেন বলেন, “নগর ভবন কীভাবে চলবে, তা ঠিক করবেন ঢাকার নাগরিকরা। কোনো প্রশাসক বা রাজনৈতিকভাবে নিয়োগকৃত উপদেষ্টা দিয়ে নগর ভবন চালাতে দেওয়া হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে ‘অযথা টালবাহানা’ সরকারের নিরপেক্ষতা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি করেছে। তার মতে, বর্তমান উপদেষ্টা পরিষদ ও প্রশাসনিক অবস্থা সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
তবে ঈদ সামনে রেখে জনদুর্ভোগ এড়াতে এই মুহূর্তে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন ইশরাক। তিনি বলেন, ঈদের পর নতুন করে কর্মসূচি দিয়ে 'দুর্বার আন্দোলন' গড়ে তোলা হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
