| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজহা উপলক্ষে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ১৯:৪৫:১৮
আজহা উপলক্ষে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ডেঙ্গু মশা দমন বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ সেনাবাহিনীর দায়িত্ব নয়।

সম্প্রতি একটি গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একটি বক্তব্যে বলা হয়, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিযুক্ত হবে।

এই প্রসঙ্গে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এমন কোনো পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তাদের নেই।

সেনাবাহিনী আরও উল্লেখ করে, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব, এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব যথাযথ সংস্থার উপরেই বর্তায় বলে তারা মনে করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...