| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কবে মুক্তি পাবেন জামায়াত নেতা আজহার, যা জানা গেলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ১৭:৪৭:৫২
কবে মুক্তি পাবেন জামায়াত নেতা আজহার, যা জানা গেলো

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবীসহ জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিটে রায় ঘোষণা শুরু হয়।

রায় শেষে এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, "আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজহারুল ইসলামকে সকল অভিযোগ থেকে সম্পূর্ণ বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি অবিচারের অবসান হয়েছে এবং বাংলাদেশের বিচারব্যবস্থার মর্যাদা আরও সমুন্নত হয়েছে।"

তিনি আরও জানান, "আমরা আদালতের কাছে একটি শর্ট অর্ডার এবং অ্যাডভান্স অর্ডার চেয়েছিলাম, যা আদালত মঞ্জুর করেছেন। আশা করছি, আজ বা আগামীকাল এই আদেশ কার্যকর হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন। ইনশাআল্লাহ, আমরা আশা করছি তিনি আগামীকাল সকালেই মুক্তি পাবেন।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...