| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে আসছে ‘ঝুমুল’ বৃষ্টিবলয়, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ২২:১৬:২৮
দেশজুড়ে আসছে ‘ঝুমুল’ বৃষ্টিবলয়, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে নতুন করে সক্রিয় হতে যাচ্ছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ—যার সম্মিলিত প্রভাবে দেশজুড়ে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আগাম সতর্কবার্তায় জানিয়েছে, বুধবার (২৮ মে) থেকে ‘ঝুমুল’ নামে একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় বাংলাদেশের ওপর সক্রিয় হতে পারে, যার প্রভাব থাকতে পারে আগামী ৩ জুন পর্যন্ত।

এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশব্যাপী ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া দেখা যেতে পারে। বিশেষভাবে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর প্রভাব বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা, বরিশাল এবং রাজশাহী বিভাগেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে বন্যা প্রবণতা না থাকলেও হঠাৎ জলাবদ্ধতা, বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...