তারেক রহমান প্রধানমন্ত্রী, জামায়াতের আমীরকে উপ-প্রধানমন্ত্রী করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। একই প্রস্তাবে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ড. বদিউর আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাবও রয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ' আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। সেখানে রাষ্ট্র পরিচালনার জন্য একটি নতুন জাতীয় সনদ তৈরির কথা বলা হয়, যেখানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের মাঝে ক্ষমতা ভাগ করার প্রস্তাব করা হয়।
রূপরেখা অনুযায়ী, জাতীয় সরকারের মন্ত্রিসভায় উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিয়োগের কথা বলা হয়। দলভিত্তিক ক্ষমতা বণ্টনের প্রস্তাব হলো:
* বিএনপি – ২৫ শতাংশ
* জামায়াত – ২০ শতাংশ
* এনসিপি – ১৫ শতাংশ
* ইসলামী আন্দোলন – ৫ শতাংশ
* বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি – ১০ শতাংশ
* অন্যান্য দল – ২৫ শতাংশ
এই কাঠামোর ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি জাতীয় সরকার গঠন করলে প্রশাসনিক, রাজনৈতিক ও শাসনতান্ত্রিক কাঠামোয় সুশাসনের ভিত্তি তৈরি হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. নাজিমুল হক। প্রধান অতিথি ছিলেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ জয়নুল আবেদীন। আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।
সোহাগ আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
