| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবার জন্য সতর্কবার্তা দিল পুলিশ সদরদপ্তর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ২১:২৬:১০
সবার জন্য সতর্কবার্তা দিল পুলিশ সদরদপ্তর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ পুলিশের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে—এমন খবরে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে এই প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু চক্র নিজেদের বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে পুলিশের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সদর দপ্তর সবাইকে এ ধরনের প্রতারকদের ফাঁদে পা না দিতে এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব প্রতারক চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় বদ্ধপরিকর।

সিদ্দিকা/

ট্যাগ: পুলিশ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...