| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার, ১৩ জন পলাতক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ০৯:২০:২২
লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার, ১৩ জন পলাতক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনার দুই দিন পর অবশেষে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কামারগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) এবং আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।

ঘটনাটি ঘটে গত ২৩ মে রাত ১২টার পর, তিলপাড়া এলাকায়। একটি লাশবাহী অ্যাম্বুলেন্সকে গাছ ফেলে পথরোধ করে ডাকাতের দল। এরপর যাত্রীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে এবং মোবাইল ফোনসহ নগদ অর্থ লুটে নেয়।

শোকস্তব্ধ স্বজনরা অভিযোগ করেছেন, ডাকাতরা মরদেহের ওপরও হামলা চালিয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানিয়েছেন, "প্রাথমিক তদন্তে দেখা গেছে, মরদেহে সরাসরি আঘাতের প্রমাণ মেলেনি। ডাকাতরা মরদেহের নিচে মূল্যবান কিছু আছে সন্দেহ করেই সেটিকে নাড়াচাড়া করে।"

তিনি আরও জানান, এখনও আত্মগোপনে থাকা অন্যান্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...