| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক চাপ উপেক্ষা করে দায়িত্বে অটল ড. ইউনূস: উপদেষ্টা পরিষদের বৈঠক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৪ ২২:৩৯:০৩
রাজনৈতিক চাপ উপেক্ষা করে দায়িত্বে অটল ড. ইউনূস: উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা চলছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন কিনা। তবে সব গুঞ্জনে ইতি টেনে পরিষ্কার জানানো হয়েছে—তিনি পদত্যাগ করছেন না।

আজ শনিবার দুপুরে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, “প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।”

বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং বিচার ও সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টারা মনে করেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখা, সুষ্ঠু নির্বাচন আয়োজন, কার্যকর সংস্কার ও বিচার প্রক্রিয়া চালিয়ে নিতে একটি জাতীয় ঐক্য অপরিহার্য।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের ওপর বারবার অযৌক্তিক দাবি, এখতিয়ারবহির্ভূত বক্তব্য ও কর্মসূচি চাপিয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।

উপদেষ্টারা বলেন, “পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছে, যেখানে দায়িত্ব পালন আর সম্ভব না হয়, তাহলে সরকার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, পরাজিত রাজনৈতিক শক্তি ও বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সরকারের ওপর দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। সরকার জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থেই পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ জানায়, এই সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা সামনে এসেছে, তা ধারণ করেই দায়িত্ব পালন করছে। নানা বাধা ও ষড়যন্ত্রের মধ্যেও সরকার নির্বাচন, সংস্কার ও বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...