কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে যা জানা গেছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কক্সবাজারে হঠাৎ মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি দেশজুড়ে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—কেন সৈকতে মার্কিন বাহিনী?
জানা গেছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন দূতাবাসের সহায়তায় কক্সবাজারে প্রশিক্ষণ নিতে এসেছেন মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। তারা বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিয়ে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স পরিচালনা করছেন।
এই প্রশিক্ষণ ১৮ মে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলে কক্সবাজার হিমছড়ির প্যারাসেলিং পয়েন্টে। কোর্সে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য।
ফায়ার সার্ভিস জানায়, এই কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের বন্যা, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল শেখানো হয়। বিশেষ করে পানিতে ভেসে যাওয়া মানুষদের কীভাবে নিরাপদে উদ্ধার করা যায়, তা হাতে-কলমে শেখানো হয়।
২০২১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশের ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার, হাই অ্যাঙ্গেল রেসকিউসহ বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মার্কিন বাহিনীর কক্সবাজারে উপস্থিতির উদ্দেশ্য কোনো সামরিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ প্রশিক্ষণ কার্যক্রম। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের দুর্যোগ প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
