| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাত-পা বেঁধে নদীতে ফেলা: খাগড়াছড়ি সীমান্তে শিশুসহ পরিবারের পুশ-ইন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ২০:২৬:৫৮
হাত-পা বেঁধে নদীতে ফেলা: খাগড়াছড়ি সীমান্তে শিশুসহ পরিবারের পুশ-ইন

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড় সীমান্তে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক দম্পতি ও তাদের তিন শিশু সন্তানকে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। পরে তাদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়।

বৃহস্পতিবার ২২ মে ভোর ৬টার দিকে ৪৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা পাঁচজনকে উদ্ধার করেন। তারা বর্তমানে নিরাপদে আছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত গভীরে রামগড় পৌরসভার কাজির চর সীমান্ত দিয়ে ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা ওই পরিবারকে ফেনী নদী পার করিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয়।

উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে আছেন উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও তাদের তিন কন্যাসন্তান। উমেদ আলীর ভাষ্যমতে, তারা ভারতের হরিয়ানায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে হঠাৎ করে তাদের আটক করে মারধর করা হয় এবং হাত-পা বেঁধে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ।

তিনি জানান, রাত প্রায় ১২টার দিকে তাদের নদীতে ফেলা হয়। কোমরে খালি প্লাস্টিক বোতল বেঁধে দেওয়া হয়েছিল যেন তারা ডুবে না যান। দীর্ঘক্ষণ নদীতে ভেসে থেকে ভোরের দিকে তারা বাংলাদেশের তীরে পৌঁছান।

উমেদ আলীর অভিযোগ, বিএসএফ সদস্যরা তাদের মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইপুল এলাকায় নিয়ে যান।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান তুহিন জানান, মানবিক বিবেচনায় তাদের রামগড় উচ্চবিদ্যালয়ে অস্থায়ীভাবে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখযোগ্য, এর আগে গত ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়েও ৮১ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...