| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটের দাম কমেছে, গ্রাহকদের জন্য সুখবর!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ১৬:১০:৩০
ইন্টারনেটের দাম কমেছে, গ্রাহকদের জন্য সুখবর!

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে আরও সাশ্রয়ী দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা।

গত ১৮ মে (রোববার) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। সরকারের অনুমোদনের পর নতুন এ ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং তা প্রাথমিকভাবে ৫ বছরের জন্য প্রযোজ্য থাকবে।

নতুন ইন্টারনেট প্যাকেজ মূল্যঃ

৫ এমবিপিএস সংযোগ: মাসে ৪০০ টাকা (আগে ৫০০ টাকা)

১০ এমবিপিএস সংযোগ: মাসে ৭০০ টাকা (আগে ৮০০ টাকা)

২০ এমবিপিএস সংযোগ: মাসে ১১০০ টাকা (আগে ১২০০ টাকা)

বিটিআরসির ট্যারিফ সংক্রান্ত নির্দেশনাগুলোঃ ১. নতুন ট্যারিফ শুধু লাইসেন্সপ্রাপ্ত সরকারি ও বেসরকারি সব আইএসপির জন্য প্রযোজ্য। ২. গ্রাহকের ইন্টারনেট সংযোগ টানা ৫ দিন বন্ধ থাকলে মাসিক বিল অর্ধেক দিতে হবে। ১০ দিন বন্ধ থাকলে বিল ২৫% দিতে হবে, আর ১৫ দিন বন্ধ থাকলে ওই মাসে কোনো বিল নেয়া যাবে না। ৩. সকল আইএসপিকে কমিশনের অনুমোদন নিয়ে নির্ধারিত ট্যারিফ বাস্তবায়ন করতে হবে। ৪. সর্বনিম্ন ৫ এমবিপিএস গতি নিশ্চিত করতে হবে এবং সংযোগ রেশিও হবে ১:৮ অনুপাতে। ৫. অনুমোদিত ট্যারিফ ও সেবার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ৬. অনুমোদন ছাড়া অতিরিক্ত কোনো সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসির এ সিদ্ধান্তে গ্রাহকরা আরও সাশ্রয়ী দামে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার দিকেও কঠোর নজর দেয়া হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...