| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত; সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ১৩:০২:২৯
জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত; সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও জাতীয় নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। কারণ, একটি নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণে বৈধতা পায়।

২১ মে বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসারস অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক মানবিক করিডর ইস্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়েও মত দেন তিনি।

জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দেশের রাজনীতিতে বিভেদ থাকলে স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আমি আগেই সতর্ক করছি—জাতীয় স্বার্থে ঐক্য দরকার।"

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন, “এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মতামত নিয়েই হওয়া উচিত।”

মানবিক করিডর বিষয়ে সেনাপ্রধান বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের উদ্যোগ নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত। জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।”

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থান নিচ্ছে। তিনি বলেন, “মব ভায়োলেন্স বা সন্ত্রাসী আচরণ যাই হোক না কেন, তা আর বরদাশত করা হবে না।”

এ সময় আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার আহ্বান জানান সেনাপ্রধান।

তবে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...