| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে পানি ঢুকছে বাংলাদেশে! ভয়াবহ বন্যার আশংকা যেসব অঞ্চলে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২২ ১২:১০:৫০
ভারত থেকে পানি ঢুকছে বাংলাদেশে! ভয়াবহ বন্যার আশংকা যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক; ভারতের পশ্চিমবঙ্গে আত্রাই নদীর ওপর নির্মিত একটি বাঁধ ধসে পড়ার পর বাংলাদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধটি ধসে পড়ার কারণে নদীর পানির প্রবল স্রোত এখন বাংলাদেশমুখী। এর প্রভাবে নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ ও সিলেট জেলার নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়াবিদরা।

২০ মে সকালে ভারতের বালুরঘাটের কাছে আত্রাই নদীর ওপর নির্মিত একটি নতুন বাঁধ ভেঙে পড়ে। মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। কিন্তু বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে গেলে বাঁধটি চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে।

বাঁধ ভাঙার ফলে বাংলাদেশে প্রবেশ করা পানির স্রোতে সীমান্তবর্তী অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর ও সিলেট জেলার বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা দ্রুত বাড়ছে। শেরপুরের চেল্লাখালি নদী ইতোমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে। নদীর প্রবাহ এবং পানি বৃদ্ধির দিকটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে আরও পানি বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই প্রবাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অনেক এলাকায়। এবারও সেসব অঞ্চলে নতুন করে বন্যার শঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিদ্দিকা/

ট্যাগ: বন্যা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...