| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, যা জানা গেলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ১৩:৪৫:১৯
চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, যা জানা গেলো

ভারতের চেন্নাই শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসম্মুখে দেখা গেছে—এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির বিবরণ অনুযায়ী, তিনি নাকি মহাত্মা গান্ধী হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছেন এবং ভারতের সর্বোচ্চ সরকারি নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন।

বিগত বছর ৫ আগস্ট ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের পর এক অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। তাই ভিডিওটি সামনে আসতেই দেশ-বিদেশে নানা আলোচনা শুরু হয়।

তবে এই ঘটনার সত্যতা যাচাই করে দেখেছে ‘রিউমর স্ক্যানার’ নামক একটি ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০১৬ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় ধারণ করা ভিডিও।

ওই সময় শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে যান। কানাডার মন্ট্রিলে ‘গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্স’-এ অংশগ্রহণের পর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। ভাইরাল ভিডিওটি সেই সফরের সময়কার একটি পুরনো ফুটেজ যা ভুল তথ্য ছড়িয়ে বর্তমান পরিস্থিতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...