| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাছ রপ্তানি বন্ধ করলেন বাংলাদেশি ব্যবসায়ীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ১১:৪৪:৪৬
ভারতে মাছ রপ্তানি বন্ধ করলেন বাংলাদেশি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্যের আমদানিতে ভারত সরকারের আকস্মিক নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছেন দেশের ব্যবসায়ীরা।

বুধবার (২১ মে) সকালে মাছ রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। তিনি জানান, কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আজ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রপ্তানি স্বাভাবিক হতে পারে।

এর আগে ভারত হঠাৎ করে বাংলাদেশের তৈরি পোশাক, ফল ও ফলজাত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও আসবাবপত্রসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর ফলে আখাউড়া স্থলবন্দরের নিয়মিত রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, নিষেধাজ্ঞার পর বর্তমানে শুধু মাছ, সিমেন্ট ও শুঁটকি রপ্তানি হচ্ছে। আগের মতো প্রতিদিন ৪০-৫০টি গাড়ি রপ্তানিতে অংশ নিচ্ছে না।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি টাকার বেশি। কিন্তু আমদানির পরিমাণ ছিল মাত্র ১০৬ টন।

দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিনির্ভর এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন পণ্য যায় ভারতের ত্রিপুরা হয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। তবে ভারতের এমন আচমকা সিদ্ধান্তে দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...