বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসবটি প্রতিবছর হিজরি জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়ে থাকে। এবার কবে পড়বে ঈদ—সে সম্পর্কে ধারণা দিয়েছেন মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের জ্যোতির্বিদরা।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের মতে, সেখানে ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য অনুযায়ী, ওই দিন চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায়, তাহলে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, ৬ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হতে পারে।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট সময়।
এদিকে পাকিস্তানের জ্যোতির্বিদ ড. ফাহিম হাসমী জানান, ২৭ মে পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম, কারণ তখন চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই অনুযায়ী, পাকিস্তানে ২৯ মে জিলহজ মাস শুরু হলে ঈদুল আজহা হতে পারে ৭ জুন শনিবার।
জ্যোতির্বিদরা আরও বলছেন, যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে পবিত্র আরাফাহ দিবস, হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার পরদিনই বিশ্ব মুসলিম সম্প্রদায় উদযাপন করবে ঈদুল আজহা।
তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার জাতীয় কমিটির ঘোষণার ওপর। তাই নিশ্চিত তারিখ জানতে অপেক্ষা করতে হবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
