ডিভোর্স কি পূর্বনির্ধারিত ভাগ্য নাকি কর্মফল
নিজস্ব প্রতিবেদক: বিয়েকে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় সম্পর্ক হিসেবে দেখা হয়। কিন্তু বর্তমান সময়ে ডিভোর্স বা তালাকের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রশ্ন উঠছে—যদি বিয়ে আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়, তাহলে ডিভোর্স কেন হয়? এটি কি পূর্বনির্ধারিত ভাগ্য, নাকি মানুষের নিজের সিদ্ধান্ত ও কর্মফল?
অনেক আলেমের মতে, ডিভোর্স কোনো নিছক "ভাগ্য" নয়। বরং এর পেছনে রয়েছে মানুষের অজ্ঞতা, ইচ্ছাকৃত ভুল, সমাজের অসঙ্গতি, কখনোবা শয়তানি প্রভাব।
প্রথমত, অনেক বিয়েই ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধভাবে সম্পন্ন হয় না। অনেক সময় দেখা যায়, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া, গোপনে সাক্ষীহীনভাবে, কিংবা বিয়ের অনুষ্ঠানে ইসলামবিরোধী কার্যকলাপের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হয়। ফলে সম্পর্কটি শুরু থেকেই অনিরাপদ ও অশান্তির পথে চলে যায়।
দ্বিতীয়ত, হাদিসে উল্লেখ রয়েছে, কালোজাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি সম্ভব। এ ধরনের শয়তানি হস্তক্ষেপে বহু দাম্পত্য জীবন ভেঙে যায়, যদিও তা বাহ্যিকভাবে বোঝা যায় না।
তৃতীয়ত, স্বামী বা স্ত্রীর কারও দ্বীনের চর্চা না থাকা, পারস্পরিক অধিকার পালন না করা বা গাফিলতি অনেক সময় সম্পর্কের টেকসই হওয়াকে ব্যাহত করে।
এছাড়া পারিবারিক চাপে, অর্থনৈতিক বা সামাজিক কারণে পছন্দের বিরুদ্ধে বিয়ে দেওয়া, কিংবা অপরিণত বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়াও ডিভোর্সের একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে।
তবে সব তালাকই ইসলামবিরোধী বা গুনাহ নয়। ইসলাম কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তালাককে বৈধ ও জরুরি পথ হিসেবে রেখেছে। বিশেষ করে যখন স্বামী-স্ত্রীর মধ্যে সংশোধনের সব পথ ব্যর্থ হয়, তখন তালাকের মাধ্যমে উভয়ের জন্য নতুন পথ উন্মুক্ত হয়।
বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে দ্বীনদার ও চরিত্রবান জীবনসঙ্গী নির্বাচন, ইসলামীভাবে বিবাহ সম্পন্ন করা এবং পারস্পরিক সহমর্মিতা বজায় রাখাই একটি টেকসই বৈবাহিক সম্পর্কের মূল চাবিকাঠি।
তালাকের প্রবণতা কমাতে সমাজে সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় শিক্ষা ও পরিবারভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
