| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর গুজব উড়িয়ে ফেসবুকে সেফুদা: "আমি সম্পূর্ণ সুস্থ আছি!"

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৫ ০৯:১৫:৩৯
মৃত্যুর গুজব উড়িয়ে ফেসবুকে সেফুদা: "আমি সম্পূর্ণ সুস্থ আছি!"

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা। তার আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি সেফুদা নিজেও গতকাল, বৃহস্পতিবার (২৪ জুলাই), অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এই গুজব নিয়ে কথা বলেছেন।

লাইভে এসে সেফুদা বলেন, "আমাদের সকলের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা।" এরপর তিনি এই মিথ্যা প্রচারণার জন্য কিছু ফেসবুক ও ইউটিউবারকে দায়ী করেন, যারা এমন গুজব ছড়িয়ে টাকা আয় করছে। তিনি দৃঢ়ভাবে বলেন, "আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরও ২০ বছর বয়স কমে গেছে।"

সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম জানিয়েছেন, গতকাল তার সঙ্গে সেফুদার কথা না হলেও, বিকেলে সেফুদার ফুফাতো ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইরানের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। সেফুদা নিজেই গুজব ছড়ানোর কথা জেনে ফোন দিয়েছিলেন, এরপর তাদের মধ্যে কুশল বিনিময় হয়।

সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেড়িয়াড়া গ্রামে। তার বাবা হাজী আলী আকবরের মোট ১৫ জনেরও বেশি ভাইবোন রয়েছে। সেফুদার এক ছেলে রয়েছে, যার নাম স্বপ্নীল; সে ফিনল্যান্ডে থাকেন। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় স্থায়ীভাবে চলে যান।

সোহাগ/

ট্যাগ: সেফুদা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...