| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কেরোসিনের দাম বাড়ল এক ধাক্কায় ১৩ টাকা, নতুন নির্দেশনা জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ২২:২৫:৩৮
কেরোসিনের দাম বাড়ল এক ধাক্কায় ১৩ টাকা, নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: দেশে পেট্রলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ভেজাল জ্বালানি বিক্রির প্রবণতা রোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে কেরোসিনের দাম এক লাফে লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (১৯ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি সংশোধিত নির্দেশিকা জারি করে জানায়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নীতিমালায় কেরোসিনের জন্য নতুন একটি মূল্য নির্ধারণ পদ্ধতি যুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়, দেশের শতভাগ বিদ্যুতায়ন, সহজলভ্য চার্জার লাইট, এলপিজি গ্যাসের ব্যবহার বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে কেরোসিনের ব্যবহার ও বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। অথচ কেরোসিনের বর্তমান মূল্য পেট্রলের তুলনায় ১৩ টাকা এবং অকটেনের তুলনায় ২১ টাকা কম হওয়ায় এই তেলে ভেজাল মিশিয়ে বেশি লাভে বিক্রির সুযোগ তৈরি হয়।

এ পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত হয়েছে, কেরোসিনের দাম পেট্রলের থেকে লিটারপ্রতি মাত্র ৪ টাকা কম রাখা হবে। এর ফলে নতুন করে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১৭ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। অর্থাৎ এক ধাক্কায় বেড়েছে ১৩ টাকা।

উল্লেখ্য, আগের নীতিমালায় বলা ছিল ডিজেলের সঙ্গে কেরোসিনের দাম সমান রাখতে হবে। তবে বর্তমানে ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয় করা হয় আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে, প্রতি মাসে একবার।

বর্তমানে সরকার নির্ধারিত দাম অনুযায়ী অকটেন বিক্রি হচ্ছে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায়। সেই তুলনায় কেরোসিনের নতুন মূল্যবৃদ্ধি বাজারে নতুন সমীকরণ তৈরি করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...