| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আসছে ‘মন্থা’! ২৪ তারিখে শুরু হতে পারে ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ২০:৪১:৪৭
আসছে ‘মন্থা’! ২৪ তারিখে শুরু হতে পারে ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম ‘মন্থা’। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দেশের অভ্যন্তরেও। একইসাথে আরব সাগরে একটি পৃথক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে, যার নাম হতে পারে ‘শক্তি’। এই দুটি সিস্টেম দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় বড় পরিবর্তন আনতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আরব সাগরের ঝড়টি ২৪ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে ২৫ তারিখে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি গতি পাবে ঘণ্টায় ৭৩-৮০ কিমি এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ১২০ কিমি পর্যন্ত। এর আঘাত হানার সম্ভাব্য লক্ষ্য গুজরাট উপকূল, ৩০ বা ৩১ তারিখ নাগাদ। এর আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হতে পারে।

অন্যদিকে বঙ্গোপসাগরে ২৭-২৮ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’ হিসেবে রূপ নিতে পারে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। তবে প্রবল নিম্নচাপ হিসেবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

আজ ২০ মে থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জেলাজুড়ে।

* বাংলাদেশে: খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রামসহ অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।

* ভারতে: উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, দিনাজপুরে মাঝরাতে বৃষ্টি দেখা যাবে। দক্ষিণবঙ্গে বিকেল-সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...