| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭ মাসে ২৫ বিয়ে! প্রতারণার বধূ অবশেষে ধরা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১৮:০৮:৩৮
৭ মাসে ২৫ বিয়ে! প্রতারণার বধূ অবশেষে ধরা

মাত্র সাত মাসে ২৫ জন পুরুষকে বিয়ে করে তাদের কাছ থেকে নগদ টাকা, গয়না ও মূল্যবান সামগ্রী হাতিয়ে পালিয়ে যেতেন এক ২৩ বছর বয়সী নারী। ভারতীয় রাজ্য রাজস্থানে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় অবশেষে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ‘অনুরাধা পাসওয়ান’ নামের ওই নারীকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয়রা ‘লুটেরা বধূ’ নামেও ডাকে।

অনুরাধা প্রতিটি বিয়েই আইনি প্রক্রিয়ায় করতেন। কয়েকদিন স্বামীর বাড়িতে কাটিয়ে সুবিধাজনক সময়ে গয়না, টাকা-পয়সা ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে নিখোঁজ হয়ে যেতেন।

পুলিশ জানায়, তিনি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্র স্থানীয় দালালদের মাধ্যমে বিয়ের জন্য আগ্রহী পুরুষদের টার্গেট করত। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নববধূদের ছবি দেখিয়ে প্রতিটি বিয়ের জন্য ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করত তারা।

প্রথম অভিযোগটি করেন সাওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা। তিনি জানান, সুনিতা ও পাপ্পু মীনা নামের দুই দালালের মাধ্যমে অনুরাধার সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু বিয়ের মাত্র ১২ দিনের মাথায় অনুরাধা তার দেওয়া গয়না ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

এরপর পুলিশ ‘আন্ডারকভার অপারেশন’ চালিয়ে এক গোয়েন্দাকে বরের ছদ্মবেশে এজেন্টদের কাছে পাঠায়। অনুরাধার ছবি পেতেই ফোনের লোকেশন ট্র্যাক করে ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...