| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কারাগার থেকে জামিন, যেভাবে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১১:৫২:১৩
কারাগার থেকে জামিন, যেভাবে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া!

নিজস্ব প্রতিবেদক: একদিন আগেই আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছিল চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। কিন্তু মঙ্গলবার (২০ মে) সকালেই ঢাকার সিএমএম আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

বিতর্কিত এক মামলায় নাম জড়ানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কি অভিযোগ ছিল?

২০২৪ সালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়। একই মামলায় আরও ১৬ জন শোবিজ তারকার নাম রয়েছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া আদালতে ফারিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে আবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...